সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডফরিদপুরের নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর গ্রামে গতকাল রোববার ভোরে অগ্নিকাণ্ডে সাতটি ঘর পুড়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই হাজার টাকা ও ২০ কেজি করে চাল সাহায্য হিসেবে দেওয়া হয়েছে। ফরিদপুর অফিস।ফেনসিডিল জব্দকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৩৪৭ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার শশীদল রেলস্টেশন মাস্টারের কক্ষের ছাদ থেকে গতকাল রোববার সকালে ওই ফেনসিডিল জব্দ করা হয়। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের ই-কোম্পানি অধিনায়ক মো. চাঁন খান বলেন, ওই কক্ষের ছাদে যাওয়ার সরাসরি কোনো রাস্তা নেই। ফেনসিডিল রাখার সঙ্গে স্টেশনের কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।