সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারদিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পলিপাড়া গ্রামের যমুনা নদীর চর থেকে তমিরন বেগম (৩৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় গ্রামের এছফর আলীর স্ত্রী। ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মফিজুল ইসলাম জানান, গতকাল সোমবার বিকেলে পলিপাড়া গ্রামের যমুনা নদীর চরে বালুর প্রায় তিন ফুট নিচ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। লাশ মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর খুনিরা লাশটি বালুর নিচে পুঁতে রাখে। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিবিস্ফোরণেযশোরের ঝিকরগাছা উপজেলা সদরের পারবাজার এলাকায় একটি পরিত্যক্ত বোমার বিস্ফোরণে জামির হোসেন (৫২) নামের এক শ্রমিক আহত হয়েছেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, গতকাল সোমবার সকাল ১০টার দিকে জামির পারবাজার এলাকার একটি মার্কেটের পাশে মাটি কাটার কাজ করছিলেন। এ সময় কোদালের আঘাতে ওই পরিত্যক্ত বোমার বিস্ফোরণ ঘটে। এতে জামিরের হাত, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। তাঁকে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর অফিস