সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুইজ প্রতিযোগিতা‘আমরাই পারি গড়তে সবুজ পৃথিবী’ স্লোগান সামনে রেখে রহিমআফরোজের একটি সামাজিক উদ্যোগ আরএসএফ প্রতিবছরের মতো এবারও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এসএসসি (সমমান) পরীক্ষার্থীদের জন্য ৩০টি উপজেলায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। কুইজ প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। চলবে ১২ এপ্রিল পর্যন্ত। রুরাল সার্ভিসেস ফাউন্ডেশন (আরএসএফ) নির্ধারিত ৩০টি উপজেলার নিকটস্থ আরএসএফের ইউনিট অফিসে এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র দেখিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিযোগিতার বিষয়গুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন ও নবায়নযোগ্য শক্তি। প্রতিযোগিতায় ২০১২ সালের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি।মোড়ক উন্মোচনবরিশালের সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের ত্রৈমাসিক জার্নাল ঐকোনোমিয়া-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কলেজের অর্থনীতি বিভাগের সেমিনার কক্ষে অধ্যক্ষ ননী গোপাল দাস এর মোড়ক উন্মোচন করেন। এ সময় একই বিভাগের সহযোগী অধ্যাপক ওয়াহিদুর রহমান, সহকারী অধ্যাপক সুরাইয়া বিলকিস, মো. আক্তারুজ্জামান খান, মো. গোলাম রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন। বরিশাল অফিস।জব্দকুমিল্লার আদর্শ সদর উপজেলার অরণ্যপুর এলাকা থেকে বিপুল পরিমাণে যৌন উত্তেজক বড়ি এবং চৌদ্দগ্রাম উপজেলার চৌদ্দগ্রাম বাজার থেকে বেশ কিছু ভারতীয় শাড়ি জব্দ করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সোমবার রাতে অরণ্যপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ৩৯ হাজার ৪৪০টি যৌন উত্তেজক বড়ি উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে চৌদ্দগ্রাম বাজার থেকে ৪৫০টি ভারতীয় শাড়ি জব্দ করা হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।