সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনবেহাল সড়ক সংস্কারের দাবিতে গতকাল বুধবার বিকেলে যশোর শহরের গাড়িখানা সড়কে মানববন্ধন করা হয়েছে। সামাজিক সংগঠন ‘জনউদ্যোগ’ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় শিক্ষাবিদ আফসার আলী, জনউদ্যোগের আহ্বায়ক এম আর খায়রুল উমাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশীদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। যশোর অফিস।ছয়জন গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএনজিচালিত অটোরিকশা (সিএনজি) ছিনতাই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সালাউদ্দিন, মোস্তফা মিয়া, আল-আমিন, রনি মিয়া, মনির হোসেন ও সুমন মিয়া। আখাউড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা সিএনজি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।শোকসভাকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী শামীমা আফরোজের (২৩) মৃত্যুতে গতকাল বুধবার একটি শোকসভা হয়েছে। দুপুরে বিভাগীয় শ্রেণীকক্ষে বিভাগের ভারপ্রাপ্ত প্রধান জাহিদুল আলমের সভাপতিত্বে এই শোকসভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান। গত রোববার রাজধানীর বারডেম হাসপাতালে শামীম আফরোজের মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা।