সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শপথ গ্রহণনীলফামারী জেলা দোকান মালিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছে। দুপুরে সমিতির কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান। গত ২০ ফেব্রুয়ারি নীলফামারী জেলা দোকান মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নীলফামারী প্রতিনিধি।গলাকাটা লাশবগুড়ার ধুনট উপজেলা থেকে পুলিশ গতকাল বৃহস্পতিবার জিয়াউল হক (২৪) নামের অটোরিকশার এক চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। সূত্র জানায়, জিয়াউল উপজেলার চকপাড়া গ্রামের আবদুল রহমানের ছেলে। তিনি গত বুধবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা উপজেলার জোড়শিমুল এলাকার একটি ধানখেতে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেয়। ধুনট (বগুড়া) প্রতিনিধি।স্বর্ণপদক ও বৃত্তি প্রদানময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গতকাল বৃহস্পতিবার বেগম শিতাবজান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও বৃত্তি দেওয়া হয়েছে। এ উপলক্ষে কৃষি অনুষদীয় সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক এস এম বুলবুল ও বিশেষ অতিথি ছিলেন কৃষি অনুষদের ডিন মো. আবদুল খালেক পাটোয়ারী। অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ থেকে দুজনকে স্বর্ণপদক ও সাতজনকে এককালীন বৃত্তি দেওয়া হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।ডাকাত গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে গত বুধবার রাতে আন্তজেলা ডাকাত দলের সদস্য বিল্লাল মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সদর থানায় ডাকাতি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। বিল্লাল ভাদুঘর গ্রামের মৃত তারা মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।