সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধার ফরিদপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে ফরিদপুর সদরের খবির মুন্সীর ডাঙ্গি গ্রামের আজিজ ফকিরের স্ত্রী শাহানাজ বেগম (২৫) পদ্মা নদীর পাড় থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ হন। পরে গত বৃহস্পতিবার বিকেলে জেলেরা নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেন। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর শাহনাজের মরদেহ নদীতে ফেলা হয়েছে। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি নুলা প্রামাণিককে (৪৭) গ্রেপ্তার করা হয়েছে। ফরিদপুর অফিস।একজন গ্রেপ্তারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রাম থেকে গতকাল শুক্রবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিজিবি শশীদল সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার আজির উদ্দিন জানান, গতকাল বিকেলে উপজেলার শশীদল ইউনিয়ন কমপ্লেক্স-সংলগ্ন এলাকা থেকে আবদুল খালেক (৪০) নামে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে ৩২ বোতল ভারতীয় রিকোডেক্স উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।