সংক্ষেপে সারা দেশ
কমিটি গঠনবাংলাদেশ পৌরসভা সমিতি বরিশাল বিভাগ শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বরিশাল ক্লাব মিলনায়তনে গতকাল রোববার বিকেলে সমিতির আঞ্চলিক কর্মশালায় বিভাগের ১৫ পৌরসভার মেয়র ও ২০০ কাউন্সিলরের ভোটে ওই কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হয়েছেন পটুয়াখালী পৌরসভার মেয়র মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ভোলার মেয়র মনিরুজ্জামান। কর্মশালা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন, ইউএসএআইডির এসডিএলজি প্রকল্প পরিচালক জেরেমি সায়ার প্রমুখ। বরিশাল অফিস।তিন টাকা কেজিকিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় শিমের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকেরা। কটিয়াদী নদীর বাঁধ এবং পিরিজপুর পাইকারি সবজিহাটে গতকাল রোববার প্রতি কেজি শিম বিক্রি হয়েছে মাত্র তিন টাকায়। পাইকারি ক্রেতারা প্রতি মণ (৪০ কেজি) শিম কিনেছেন ১২০ টাকায়। এ অবস্থায় কৃষকেরা উৎপাদন খরচও তুলতে পারছেন না বলে অভিযোগ করেন কৃষক আমীর হোসেন। উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর শিমের বাম্পার ফলন হয়েছে। মৌসুমের শুরুতে কৃষকেরা শিমের ভালো দাম পেয়েছেন। কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।প্রকৌশলী নিখোঁজগোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সহকারী প্রকৌশলী শাহ আলম সরদার (৫২) নিখোঁজ হয়েছেন। এ নিয়ে তাঁর ভাগনে এবং স্থানীয় সওজের নির্বাহী প্রকৌশলী গতকাল রোববার গোপালগঞ্জ সদর থানায় পৃথক দুটি অভিযোগ দাখিল করেছেন। ভাগনে মো. মোস্তাফিজুর রহমান জানান, শনিবার বিকেল পাঁচটার দিকে অফিসের জরুরি কাজে সওজের নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা মিয়া তাঁর মামাকে ঢাকায় সড়ক ভবনে ডেকে পাঠান। গোপালগঞ্জ প্রতিনিধি।