সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারেন্ট জাল ধ্বংসফরিদপুরের সদরপুর উপজেলায় গতকাল সোমবার সকালে কারেন্ট জালসহ তিন ধরনের বিপুল পরিমাণ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসব জালের মূল্য প্রায় সাড়ে ছয় লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেনের নেতৃত্বে এসব জাল পোড়ানো হয়। তিনি জানান, গত শনিবার উপজেলার দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নের পদ্মা নদীতে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়।  ফরিদপুর অফিস স্মারকলিপি পাকা সেতু নির্মাণসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ফরিদগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত একটি সমাবেশ শেষে ওই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বাসদের উপজেলা শাখার সভাপতি হারুনুর রশিদ, ফারুক আহাম্মেদ, জি এম বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।  ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি