সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উরস-ই-কুল মাহফিলহজরত মাওলানা আযানগাছি সুফি মুফতি (রহ.)-এর প্রবর্তিত সালানা উরস-ই-কুল মুবারক মাহফিল আগামীকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা রেলস্টেশনের পূর্ব-উত্তর পাশের পিলকুনি গ্রামের আউলিয়া নগরে হাক্কানী আঞ্জুমান রহমত মঞ্জিলে শুরু হবে। তিন দিনব্যাপী এই মাহফিলে হাক্কানী আঞ্জুমানের সদস্যসহ সাধারণ মুসল্লিদের শরিক হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আসামি গ্রেপ্তারনড়াইলে বাবর আলী (৪২) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক একজন আসামিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার সদর উপজেলার মাইজপাড়া বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার চারিখাদা গ্রামে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নারী পাচারের দায়ে ২০০৭ সালে বাবর যাবজ্জীবন শাস্তি পান। কিন্তু এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। নড়াইল প্রতিনিধি।