সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাধরদী গ্রাম থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (২২) গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে লোকজন গঙ্গাধরদী গ্রামের একটি বাড়ির পাশের বাগানে এক তরুণীর লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা হয়েছে। ফরিদপুর অফিস।দুজন গ্রেপ্তারমাদারীপুরের রাজৈর উপজেলার দুটি ফার্মেসির স্বত্বাধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদারীপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে রাজৈর বড় বাজারের খান ফার্মেসি ও সানেরপাড়ের কুদ্দুস ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি-নিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। এ সময় খান ফার্মেসির স্বত্বাধিকারী আনোয়ার খান ও কুদ্দুস ফার্মেসির স্বত্বাধিকারী কুদ্দুস চোকদাকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুর প্রতিনিধি।গ্রেপ্তারপাবনার ভাঙ্গুড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী আছগারকে গতকাল বুধবার গ্রেপ্তার করা হয়েছে। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, গতকাল সকালে উপজেলার শরৎনগর সিনিয়র আলিম মাদ্রাসা থেকে আলী আছগারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মাদ্রাসার বাংলার শিক্ষক। দুপুরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। পাবনা অফিস।