সংক্ষেপে সারা দেশ
ক্লাস শুরু ১১ মার্চ ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে ১১ মার্চ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ গিয়াসউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট .িলশশহরঁ.বফঁ.নফ এবং সংশ্লিষ্ট বিভাগে পাওয়া যাবে। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।নারীর লাশ যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট রেললাইনের পাশ থেকে গতকাল বৃহস্পতিবার অজ্ঞাতনামা (৪০) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অভয়নগর থানার এসআই রামপ্রসাদ দাস জানান, ওই নারীর পরনে লাল রঙের শাড়ি এবং সাদা রঙের বোরকা আর মাথায় কালো রঙের ওড়না ছিল। লাশটি যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভয়নগর (যশোর) প্রতিনিধি।সংস্কৃতি মেলা পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বই ও সংস্কৃতি মেলা চলছে। গত মঙ্গলবার সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন মেলার উদ্বোধন করেন। মেলায় ৫০টি স্টলে চলছে বই বিক্রি। রয়েছে দুর্লভ বইয়ের প্রদর্শনী। প্রতিদিন সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, দেশাত্মবোধক গান, নাচ ও আবৃত্তির আয়োজন করা হয়েছে। মেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত। পাবনা অফিস।