সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে হত্যা!বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিপা বারুইখালী গ্রামে আদুরী নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী রুহুল আমিন জমাদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে রুহুল আমিনের সঙ্গে আদুরীর কলহ চলছিল। গত ২৭ ফেব্রুয়ারি রুহুল আমিন মারধর করলে আদুরী বাবার বাড়িতে চলে যান। গত বুধবার রাতে স্বামীর ঘরে ফেরার পর রুহুল আমিন আবার আদুরীকে মারধর করেন। ওই রাতেই তাঁর মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। বাগেরহাট প্রতিনিধি।ফেনসিডিল জব্দমাগুরার শ্রীপুর উপজেলার কুপুরিয়া এলাকা থেকে ৬০৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখার সহকারী উপপরিদর্শক (এএসআই) সুলতান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গত বৃহস্পতিবার সন্ধ্যায় কুপুরিয়া এলাকায় একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে। এ সময় পিকআপটি রাস্তার পাশে আটটি পেঁয়াজের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তার ভেতর ওই ফেনসিডিলগুলো উদ্ধার করে। মাগুরা প্রতিনিধি।ভাঙচুরচট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার একটি কনফেকশনারিতে গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই দোকানের মালিক মকসুদুল আলম আহত হন। তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মকসুদুল আলম দাবি করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাঁর দোকানে এ হামলা চালানো হয়। মিরসরাই থানার ওসি ইফতেখার হাসান জানান, এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।