সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার একটি বাড়ি থেকে ফারহানা ফেরদৌসী (২৫) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, কয়েক দিন আগে একটি বিয়ের প্রস্তাব নিয়ে বাড়ির লোকজনের সঙ্গে ফারহানার মনোমালিন্য হয়। গতকাল সকালে শোয়ার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফারহানা আত্মহত্যা করেন। ফরিদপুর অফিস।ফিরিয়ে আনা হয়েছেভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কারাগারে পাঁচ বছরের সাজা ভোগের পর ৩৩ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ গতকাল শনিবার বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে। ফিরে আসা নাগরিকদের বাড়ি হবিগঞ্জ ও ফেনীর বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মো. কামরুজ্জামান জানান, বিভিন্ন দেশে চাকরি দেওয়ার কথা বলে ২০০৭ সালে একটি আদম ব্যবসায়ী চক্র চোরাই পথে ওই নাগরিকদের ভারতে নিয়ে যায়। যশোর অফিস।চিকিৎসাসেবাব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামে গতকাল শনিবার সাত শতাধিক দুস্থ ও অসহায় রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। দক্ষিণখার সমাজকল্যাণ সংগঠন এই কার্যক্রমের আয়োজন করে। দক্ষিণখার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালিত দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজকর্মী আবদুর রউফ। মেজর মো. আলী আজাদ, মো. মনিরুল ইসলাম ও মো. সুমন মিয়া চিকিৎসাসেবা দেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।সাতজন গ্রেপ্তারলক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত দুই দিনে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আক্তারুজ্জামান, ওসমান গনি, জসিম, জসিম উদ্দিন, খোরশেদ বক্স, আমির হোসেন ও আবদুল মান্নান। রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সাত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে আমির হোসেন একাধিক মামলার পলাতক আসামি। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।