সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাশ উদ্ধারবরগুনার আমতলী উপজেলার বড় অংকুজান পাড়ার একটি বাড়ি থেকে আবু হানিফ (২৫) নামের এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তালতলী থানার উপপরিদর্শক (এসআই) লোকমান হোসেন জানান, গতকাল সোমবার দুপুরে হানিফের মা ওই বাড়ির একটি ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ছেলের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা হাসপাতাল মর্গে পাঠায়।  আমতলী (বরগুনা) প্রতিনিধি কারাদণ্ডগোপালগঞ্জে মাদক বিক্রির অভিযোগে তিন ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন লিটন বিশ্বাস, বিপ্লব দাস ও শেখ আবদুল্লাহ। গোপালগঞ্জ সদর থানার ওসি বোরহান উদ্দিন জানান, রোববার বিকেলে সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ৮০ গ্রাম গাঁজাসহ ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের ওই সাজা দেওয়া হয়।  গোপালগঞ্জ প্রতিনিধিফল ধ্বংসনওগাঁয় বিএসটিআই পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শহরের বেশ কয়েকটি ফলের দোকানে অভিযান চালিয়ে ফরমালিন মেশানো ১৬০ কেজি আঙুর ধ্বংস এবং মনসুর রহমান নামের এক ফল ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। নির্বাহী হাকিম শঙ্কর কুমার বিশ্বাস জানান, গতকাল সোমবার বেলা ১১টা থেকে একটা পর্যন্ত নওগাঁ শহরের ব্রিজের মোড় এলাকায় ওই অভিযান চালানো হয়। এ সময় আটটি দোকান থেকে ওই ফল জব্দ করে ধ্বংস করা হয়।  নওগাঁ প্রতিনিধিকারাদণ্ডগাজীপুরে অস্ত্র মামলায় মোয়াজ্জেম মণ্ডল নামের এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত রোববার গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ৫ মে সদর উপজেলার উত্তর খাইলকৈর থেকে মোয়াজ্জেমকে একটি রিভলবার ও দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। ওই দিনই জয়দেবপুর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।  কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি