সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারখুলনা নগরে গল্লামারী মোড়ের একটি সেলুনঘর থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা (২৫) এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বটিয়াঘাটা থানার ওসি আবু বক্কার সিদ্দিক জানান, গতকাল ভোরে ওই সেলুনঘরের আড়ার সঙ্গে রশিতে একটি লাশ ঝুলতে দেখে লোকজন পুলিশে খবর দেয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। খুলনা প্রতিনিধি।ছাদ থেকে পড়ে রাজশাহী নগরে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বাবু (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দুপুরে নগরের টিকাপাড়ার ওই ভবনের তিন তলার ছাদে রড তোলার সময় বাবু পা ফসকে নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় বাবুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।কর্মশালা নেত্রকোনার সার্কিট হাউস সম্মেলনকক্ষে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা তথ্য কার্যালয় আয়োজিত এ কর্মশালায় জেলা তথ্য কর্মকর্তা মো. মুখলেছুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন চৌধুরী, পুলিশ সুপার জয়দেব কুমার প্রমুখ উপস্থিত ছিলেন। নেত্রকোনা প্রতিনিধি।