সংক্ষেপে সারা দেশ
কর্মশালা দক্ষিণ এশিয়ায় কার্যকরভাবে সন্ত্রাসবাদ দমনবিষয়ক কর্মশালায় যোগ দিতে ১৯ মার্চ ভারতে যাচ্ছেন ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক। নয়াদিল্লিতে এ কর্মশালার আয়োজন করেছে সন্ত্রাসবাদ দমনবিষয়ক কমিটির নির্বাহী-সিটিইডি। তিন দিনব্যাপী কর্মশালা শুরু হবে ২০ মার্চ। কর্মশালা শেষে জহুরুল হকের ২৩ মার্চ দেশে ফেরার কথা রয়েছে। আদালত প্রতিবেদক।কারাদণ্ডজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের আদিবাসীপাড়ায় মদপানের দায়ে দুই ব্যক্তিকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন খোরশেদ আলম ও আবদুস সামাদ। নির্বাহী হাকিম মাহমুদুল আলম জানান, গত মঙ্গলবার রাতে গোপালপুর গ্রামের আদিবাসীপাড়ায় একটি মদের আসর থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।মানববন্ধনবিমাশিল্পে গত ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া তিন স্তরবিশিষ্ট সার্কুলার বাতিল করে আগের সাত স্তরবিশিষ্ট কাঠামো পুনর্বহালের দাবিতে গত মঙ্গলবার ফরিদপুরে মানববন্ধন হয়েছে। মানববন্ধন শেষে বিমাশিল্পের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। ফরিদপুর অফিস।মামলা দায়েরপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক দাখিল পরীক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। মঠবাড়িয়া থানার এসআই মো. মহিবুল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাতে স্থানীয় মাদ্রাসার ওই ছাত্রীকে পাতাকাটা গ্রামের শামীম ও তাঁর সহযোগীরা অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা গত মঙ্গলবার শামীমসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন। মঠবাড়িয়ায় (পিরোজপুর) সংবাদদাতা।