সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্মিলনী নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা রহিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের ৪৫তম বর্ষপূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হবে ৭ এপ্রিল। এই দিন বিদ্যালয়ের মাঠে বসবে শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা। আনন্দময় ওই অনুষ্ঠানে অংশ নিতে ৩০ মার্চের মধ্যে নাম নিবন্ধন করতে হবে। আরও তথ্যের জন্য প্রয়োজনে ০১৭১২২৮১৪০৪ ও ০১৭২০২৪৮০৪১ নম্বরে কথা বলুন। বিজ্ঞপ্তি।মানববন্ধনকনোকোফিলিপসের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল এবং পিএসসি-প্রক্রিয়া বন্ধসহ সাত দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখা। দুপুরে শহরের স্টেশন রোড এলাকায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সদস্যসচিব বোরহান উদ্দিন, জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রহমান মিজান প্রমুখ। সুনামগঞ্জ অফিস।