সংক্ষেপে সারা দেশ
পনির্বাচনফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. বজলুর রহমান গতকাল শুক্রবার জানান, ১৮ মার্চ থেকে প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ২০ মার্চ মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থীরা ২৮ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। গত ৭ ফেব্রুয়ারি আটঘর ইউপির চেয়ারম্যান মলয় বসু সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ায় পদটি শূন্য হয়। ফরিদপুর অফিস।খাবার বিতরণঅ্যাপেক্স ক্লাব অব মাদারীপুর গতকাল শুক্রবার সকালে চরমুগরিয়া বন্দরে প্রায় এক হাজার বানরের মাঝে খাবার বিতরণ করেছে। খাবারের মধ্যে ছিল রুটি, কলা, বাদাম ও বিস্কুট। এ সময় মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাপেক্সশিয়ান পাভেলুর রহমান শফিক খান, অ্যাপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি অ্যাপেক্সশিয়ান জসিম উদ্দিন, জাতীয় সেবা পরিচালক অ্যাপেক্সশিয়ান কাইয়ুম চৌধুরী, জাতীয় সচিব অ্যাপেক্সশিয়ান রুহুল মঈন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। মাদারীপুর প্রতিনিধি।