সংক্ষেপে সারা দেশ
লাশ উদ্ধারচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরের একটি নালা থেকে গতকাল শনিবার পারুলী খাতুন (৩৫) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তিনি একই উপজেলার কাজীপাড়া গ্রামের মৃত জমসেদ আলীর মেয়ে। সদর থানার এসআই হাসান আলী জানান, শুক্রবার বিকেলে কাজীপাড়া গ্রামের বাবার বাড়ি থেকে বের হয়ে পারুলী নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার পর ওই নালায় লাশ ফেলে রাখা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জএসআইকে প্রত্যাহার জুয়ার আসরে সহায়তা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় মো. মাইনুদ্দিন (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, কুমিল্লা-সিলেট মহাসড়কসংলগ্ন আখাউড়ার ধরখার রিফাত নগর এলাকায় এ মাসের শুরুর দিকে একটি মেলার শুরু হয়। তবে মেলায় অবৈধভাবে জুয়ার আসর বসানোয় শুক্রবার রাতে অভিযান চালিয়ে মাইনুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ওই এসআইকে প্রত্যাহার করা হয়। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিগাঁজা জব্দকিশোরগঞ্জের ভৈরব থেকে গতকাল শনিবার ১১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। র্যাব-৯ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ওই গাঁজা জব্দ করা হয়। তবে ট্রাকের চালককে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় মামলা করেছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব