সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই শিশুর মৃত্যুবগুড়ার শিবগঞ্জ উপজেলার মহিষহট্ট গ্রামে গতকাল সোমবার একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গ্রামবাসী জানান, গতকাল সকাল ১০টার দিকে মহিষহট্ট গ্রামের আনিছুর রহমানের ছেলে জেলহজ রহমান (৭) ও রাজা মিয়ার ছেলে সাগর রহমান (৬) ওই পুকুরে গোসল করতে যায়। এরপর অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। দুপুরের দিকে লোকজন ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে। উপজেলার কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিউচ্ছেদ বন্ধের দাবিবাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে পরিচালিত উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবে কৃষিজমি রক্ষা সংগ্রাম পরিষদ এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়, রামপালের সাপমারী, কাটাখালী ও কৈগরদাসকাঠি এলাকার এক হাজার ৮৪০ একর জমিতে ওই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। তবে প্রকল্পের পরিবেশগত ও সামাজিক প্রভাবসংক্রান্ত সমীক্ষা প্রতিবেদন চূড়ান্ত হওয়ার আগেই এলাকার অনেক জমির মালিককে উচ্ছেদ করা হচ্ছে।  খুলনা প্রতিনিধিকারাদণ্ডমাদক সেবনের দায়ে নওগাঁর রানীনগর উপজেলায় গতকাল সোমবার তিন ব্যক্তিকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন গোলাম মোস্তফা, জিয়াউর রহমান ও রেজাউল ইসলাম। নির্বাহী হাকিম নূরউদ্দিন আল ফারুক জানান, গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চককুতুব গ্রাম থেকে গাঁজা সেবনের সময় ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। দুপুরে দণ্ড পাওয়া ব্যক্তিদের নওগাঁ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।  নওগাঁ প্রতিনিধি