সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ জেলে আটকচাঁদপুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় জাল-নৌকাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। আটক হওয়া ব্যক্তিরা হলেন: রাসেল, সেলিম, আবদুল কাদির, আবু সাহেদ, কাজল গাজী, নুরুল হক শেখ, বাচ্চু শেখ, আনোয়ার হোসেন, সেকান্দর আলী ও আমির হোসেন। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. জহুরুল হক জানান, গতকাল মঙ্গলবার দিনভর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল, একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ওই ব্যক্তিদের আটক করা হয়। চাঁদপুর প্রতিনিধি।