সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০ বছর পূর্তিরাজধানীর বনানী বিদ্যানিকেতনের ৪০ বছর পূর্তি উপলক্ষে ২৩ মার্চ স্কুল প্রাঙ্গণে পুনর্মিলনের আয়োজন করা হয়েছে। প্রাক্তন ছাত্রদের সংগঠন আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশ নিতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। তথ্য ও নিবন্ধনের জন্য যোগাযোগ: আরমান আহমেদ (০১৯৪২৯১৫৩৮১) ও মেহেদী হাসান খান (০১৭৫০৬৬৬৯৮১)। বিজ্ঞপ্তি। কারাদণ্ডজয়পুরহাটের পাঁচবিবিতে গাঁজা সেবনের অপরাধে গতকাল বুধবার ছয় ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন: মো. শহিদ, মো. লিখন, মো. দুলাল, উজ্জ্বল হোসেন, মো. ফারুক ও মো. আপন। নির্বাহী হাকিম মাহমুদুল আলম জানান, গত মঙ্গলবার রাতে গাঁজা সেবনের সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।ইট ধ্বংসকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল বুধবার বিপুল পরিমাণ কাঁচা ইট ধ্বংস করেছেন। আদালত সূত্র জানায়, উপজেলার গোয়াল গ্রামের আহমঞ্চদ আলী খানের ইটভাটায় অবৈধ ড্রাম চিমনি ব্যবহার করায় ওই অভিযান চালানো হয়। অভিযানের সময় ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাটার কাঁচা ইট গুঁড়িয়ে দেন। এ ছাড়া ভাটায় ব্যবহূত বিপুল পরিমাণ জ্বালানি কাঠ ও দুটি শ্যালো ইঞ্জিন জব্দ করা হয়। কুষ্টিয়া অফিস।