সংক্ষেপে সারা দেশ
সংঘর্ষনাটোরের বড়াইগ্রাম উপজেলার জামাইদীঘি গ্রামে গতকাল শুক্রবার জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এলাকাবাসী জানান, জামাইদীঘির দুই প্রতিবেশী সাইদুল ইসলাম ও আলতাফ হোসেনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। গতকাল সকাল ১০টার দিকে সাইদুল লোকজন নিয়ে জমির দখল নিতে গেলে আলতাফ ও তাঁর ভাইয়েরা বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বড়াইগ্রাম থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি।বিক্ষোভবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় অভিযোগ গঠনের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে লালমনিরহাটের কালীগেঞ্জ উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। লালমনিরহাট প্রতিনিধি ।গ্রপ্তার ১ফরিদপুরের মধুখালী উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ২৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মধু সাহা (৪৯)। তাঁর বাড়ি উপজেলার নওপাড়া ইউনিয়নের আড়কান্দি গ্রামে। এ বিষয়ে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, মধু সাহাকে গতকাল শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। ফরিদপুর অফিস।