সংক্ষেপে সারা দেশ
বাংলা উৎসবরাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ে গত শুক্রবার ব্যতিক্রমধর্মী বাংলা উৎসব পালিত হয়েছে। দিনব্যাপী উৎসবে সুন্দর হাতের লেখা, বানান সংশোধন, অভিধান থেকে শব্দ বের করা, ছড়া লিখন, রম্য ভাষণ, আবৃত্তি, শব্দ দিয়ে অনুচ্ছেদ তৈরি, কুইজ ও দেয়াল পত্রিকা ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উৎসবে কণ্ঠতারকা রবিশঙ্কর মৈত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিল্পী মনসুর উল করিম। রাজবাড়ী প্রতিনিধি।লঞ্চ জব্দপটুয়াখালীর বাউফলের কালাইয়া ঘাটে গতকাল শনিবার একটি লঞ্চ জব্দ করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পটুয়াখালীর উপপরিচালক মোস্তাফিজুর রহমান জানান, প্রয়োজনীয় রুট পারমিট ও সার্ভে সনদ না থাকা এবং চলাচলে নির্ধারিত সময়সূচি না মানার অভিযোগে গতকাল সকালে বরিশাল-কালাইয়া-চরকুকরি নৌপথে চলাচলকারী ‘এমভি প্রিন্স অব চরকুকরিমুকরি’ নামের ওই লঞ্চটি জব্দ করা হয়। লঞ্চটি শতাধিক যাত্রী নিয়ে চরকুকরির উদ্দেশে কালাইয়া ঘাট ছাড়ছিল। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা।