সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৪ জন! ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সংবর্ধনা ছিল গত শনিবার। কিন্তু অনুষ্ঠানের দিন উপস্থিত ছিলেন মাত্র চারজন। ওই চার চেয়ারম্যান হলেন, খায়ের বারী (নবীনগর পূর্ব), শামসুল হক (শিবপুর), নোমান চৌধুরী (ইব্রাহিমপুর) ও কবির আহমেদ (বীরগাঁও)। উপজেলার কণিকাড়া গ্রামের বর্ণালী বয়েজ ক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ শাহ জিকরুল আহমেদ। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। আইনজীবীর কারাদণ্ড চাঁদপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় মো. জহিরউদ্দিন বাবর নামের এক আইনজীবীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১-এর আদালতের বিচারক মো. সফিকুল করিম এ রায় দেন। চাঁদপুর প্রতিনিধি। তিন নারী গ্রেপ্তার ফেনসিডিল পাচারের সময় গতকাল রোববার সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর বাজার থেকে তিনজন নারী গ্রেপ্তার হয়েছেন। তাঁরা হলেন, কালীগঞ্জ উপজেলার খাঞ্জিয়া গ্রামের মারুফা বেগম (২৮), দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মাজদা বেগম (৩২) ও বসন্তপুর গ্রামের হামিদা বেগম (৩০)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কালীগঞ্জ সার্কেলের পরিদর্শক নাসির উজ জামান জানান, তিন নারীর কাছ থেকে ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।ডাকাতি নোয়াখালীতে এক পল্লি চিকিৎসকের বাড়ি থেকে ডাকাতেরা স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে। গত শনিবার রাত তিনটার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মীর জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন উপপরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এম এ আর মামুন নামের ওই চিকিৎসক ডাকাতির ঘটনায় মামলা করতে রাজি হননি। নোয়াখালী অফিস।