সংক্ষেপে সারা দেশ
পাঁচজনকে কারাদণ্ড জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গত শনিবার রাতে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক সেবনের দায়ে দানেজপুর গ্রামের মো. পাশা দেওয়ানকে (৪০) ১৫ দিনের ও জুয়া খেলার অপরাধে পশ্চিম বালিঘাটার মো. শাহজাহান (২৮), তারাপদ মহন্ত (৪৫), পাঁচবিবির মো. নাহিদ (২৭) ও টিঅ্যান্ডটিপাড়ার আরমান মিয়াকে (২৭) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের গত রোববার জেলহাজতে পাঠানো হয়েছে। পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি বিনা মূল্যে চিকিৎসামহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল সোমবার ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রায় পাঁচ হাজার দরিদ্র রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। কেরানীগঞ্জ কল্যাণ সমিতি এই কর্মসূচির আয়োজন করে। সমিতির সভাপতি নাজিমউদ্দিন আহমেদ সকাল নয়টায় জিনজিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এর উদ্বোধন করেন। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. শফিউদ্দিনের নেতৃত্বে অর্ধশত চিকিৎসক অংশ নেন। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি পত্রিকার উদ্বোধন ফরিদপুরে কানাইপুর বার্তা নামের একটি সাপ্তাহিক পত্রিকার যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার ট্যাবলয়েড আকারের এ পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশ করা হয়। গত রোববার সন্ধ্যায় ফরিদপুর সদরের কানাইপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষাবিদ আলতাফ হোসেন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম কামরুজ্জামান। ফরিদপুর অফিস