সংক্ষেপে সারা দেশ
সংবর্ধনাবৃহত্তর কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ ফাউন্ডেশনের উদ্যোগে ২০১১ সালের বিভিন্ন বোর্ডের অধীনে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া বৃহত্তর কুমিল্লা (চাঁদপুর-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া) জেলার কৃতী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ঢাকায় সংবর্ধনা দেওয়া হবে। এতে অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৫ এপ্রিলের মধ্যে জিসিএইচপিএফ, ৮৪/২ নয়াপল্টন (দ্বিতীয় তলা), ঢাকা-১০০০ এ আবেদন করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ০১৭১৩০০৩৫০৬ ও ০১৮১৭১০৫৪৫৩ মুঠোফোন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি।মানববন্ধনপিরোজপুরের মঠবাড়িয়ায় বেহাল সড়ক সংস্কারের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়েছে। স্থানীয় রিপোর্টার্স ক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। এতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মুজিবুল হক খান মজনু, সমাজসেবক মোদাচ্ছের হোসেন, মঠবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস ইসমাইল হোসেন হাওলাদার, সাংবাদিক জুলফিকার আমীনসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।হোল্ডিং কর মওকুফব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার মুক্তিযোদ্ধাদের হোল্ডিং কর মওকুফের ঘোষণা দিয়েছেন পৌরসভার মেয়র মুহামঞ্চদ ইলিয়াস। গতকাল মঙ্গলবার পৌরসভা মিলনায়তনে পৌরসভার ১৯ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা পদক দেওয়ার সময় এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ঢাকার কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান কবির আহামঞ্চদ ভূঁইয়া, স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের কসবা থানা আহ্বায়ক আবদুল কাইউম, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খান প্রমুখ উপস্থিত ছিলেন। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।বিনা মূল্যে চিকিৎসা স্বাধীনতা দিবস উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলায় গত সোমবার দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে শতাধিক রোগীকে এই সেবা দেওয়া হয়। উপজেলা পৌর চত্বরসংলগ্ন হামদর্দের নিজস্ব বিক্রয়কেন্দ্রে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত কার্যক্রম চলে। চিকিৎসাসেবা প্রদান করেন মিজানুর রহমান। এ সময় হামদর্দ সোনাগাজী শাখার ব্যবস্থাপক মোহামঞ্চদ আবদুস ছালাম চৌধুরী উপস্থিত ছিলেন। সোনাগাজী (ফেনী) প্রতিনিধি।লাশ উদ্ধার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনের মানরা নামক স্থান থেকে গতকাল মঙ্গলবার ট্রেনে কাটা পড়া অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২০) লাশ উদ্ধার করা হয়েছে। কুমিল্লা রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলস্টেশনের উত্তর আউট সিগন্যালের কাছে মানরা নামক স্থানে লোকজন ওই তরুণীর লাশ দেখতে পায়। খবর পেয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আবুল খায়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।