সংক্ষেপে সারা দেশ
নতুন কমিটিরকিব মো. হাসানকে সভাপতি ও সুশান্ত ওঝাকে সাধারণ সম্পাদক করে ছাত্র ইউনিয়ন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে অনুষ্ঠিত এক সম্মেলন শেষে গতকাল বুধবার বিকেলে এই কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটির অন্যরা হলেন: সহসভাপতি এস এম জাহিদুল ইসলাম ও প্রণব দাশ, সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক তাহমিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক আবদুল আলিম, কোষাধ্যক্ষ রাখী মুখার্জি, ক্রীড়া সম্পাদক আপেল মাহমুদ, শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শিবাজী বিশ্বাস, সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক ফিরোজা লাকী, সাংস্কৃতিক সম্পাদক রোজুয়ান আহমেদ। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।ভারতীয় নাগরিক আটক সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে গতকাল বুধবার দুজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। তাঁরা হলেন: ভারতের বশিরহাট মহকুমার ইসা করিম (৪৩) ও ইকবালপুর থানার আবু বক্কর (৬৩)। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্র জানায়, ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাঁদের আটক করেন। তাঁদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা হয়েছে। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।চাকায় পিষ্টগোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়া এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে গতকাল বুধবার বাসের চাকায় পিষ্ট হয়ে আকতার শেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি ফরিদপুরের মজুরীকান্দি গ্রামে। তিনি বাসটির ছাদের যাত্রী ছিলেন। বাসটি মোড় ঘোরার সময় ছাদ থেকে পড়ে একই বাসের পেছনের চাকায় পিষ্ট হন আকতার শেখ। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গোপালগঞ্জ প্রতিনিধি।গণপিটুনি চট্টগ্রামের মিরসাইয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় চারজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জননী স মিলের ব্যবস্থাপক মো. সুমন দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে রিকশায় করে তাঁর প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় একটি মাইক্রোবাস রিকশার গতি রোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি।কাঠ উদ্ধার চট্টগ্রাম বন বিভাগের দোহাজারী রেঞ্জের শীলঘাটা এলাকা থেকে গতকাল বুধবার পরিত্যক্ত অবস্থায় ৩০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়েছে। এসব কাঠের মূল্য প্রায় ছয় লাখ টাকা। অভিযান পরিচালনাকারী বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বখতিয়ার নূর সিদ্দিকী জানান, বান্দরবানের পাহাড়ি অঞ্চল থেকে সেগুন, গামারি কাঠ সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে শীলঘাটার সেগুনবাগানে জড়ো করা হচ্ছিল। অভিযানে দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. ইদ্রিচ আলী ও পদুয়া রেঞ্জ কর্মকর্তা নুরুল হুদা উপস্থিত ছিলেন। লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।