সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি গ্রেপ্তারলক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কাদির পণ্ডিতের হাট এলাকা থেকে গতকাল শনিবার পুলিশের তালিকাভুক্ত আসামি নুর নবীকে গ্রেপ্তার করা হয়েছে। কমলনগর থানার উপপরিদর্শক (এএসআই) মহসিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা দুইটার দিকে কাদির পণ্ডিতের হাট এলাকা থেকে নুর নবীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর ও রামগতি থানায় ডাকাতি এবং কমলনগর থানায় একটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি।চুরি বরিশাল নগরের সদর রোডের একটি কম্পিউটার বিক্রয়কারী প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, শুক্রবার রাতে দুর্বৃত্তরা সদর রোডের সাহেবের গোরস্থান এলাকার মার্কেটের একটি প্রতিষ্ঠানের ভল্টে রাখা পাঁচ লাখ টাকা, কম্পিউটারের ৭০টি প্রসেসর, ২১টি ল্যাপটপসহ বিভিন্ন মালামাল চুরি করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের চার নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে। বরিশাল অফিস।দুই শিশু উদ্ধারমেহেরপুরের বাজিতপুর সীমান্তে পাচারের সময় দুই শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া শিশুরা হলো মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে মোহন (১১) ও একই গ্রামের সামসুজ্জোহার ছেলে রফিকুল (১০)। বিজিবি সূত্র জানায়, শুক্রবার রাতে ভারতে পাচারের উদ্দেশ্যে এক দুর্বৃত্ত বাজিতপুর সীমান্তের একটি বাঁশঝাড়ে ওই শিশুদের লুকিয়ে রাখে। বিষয়টি টের পেয়ে বিজিবির সদস্যরা তাদের উদ্ধার করেন। মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে মামলা হয়েছে। মেহেরপুর প্রতিনিধি।