সংক্ষেপে সারা দেশ
গাঁজা বিক্রির সাজামাগুরায় গাঁজা সেবন ও বিক্রির দায়ে গত শনিবার রাতে পাঁচ ব্যক্তির সাজা হয়েছে। তাঁরা হলেন: মো. জাফর শেখ (৪২), মুক্তার হোসেন (৪৫), নাজির হোসেন (৪৮), পারলার তোফাজ্জেল হোসেন (২৭) ও শহরের শিমুল হোসেন (২৮)। পুলিশ জানায়, জেলার পৌর এলাকার নিজনান্দুয়ালি গ্রামের আলী ড্রাইভারের বাড়ির আঙিনায় গাঁজা বিক্রি ও সেবনরত অবস্থায় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। মাগুরা প্রতিনিধি।বখাটের কারাদণ্ডপটুয়াখালীর বাউফলে এক এইচএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে এক বখাটেকে এক দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর নাম মেহেদী হাসান (২০)। মেহেদী বাউফল পৌর এলাকার আলতাফ হোসেনের ছেলে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, ওই এইচএসসি পরীক্ষার্থী গতকাল রোববার সকালে বাবার সঙ্গে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। পথে পৌরসভার গোলাবাড়ী এলাকায় পৌঁছালে মেহেদী তাঁদের গতি রোধ করেন। এ সময় তিনি ওই ছাত্রীর হাত ধরে টানাহেঁচড়া ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা।ছেলে নেশা করায়মাদকদ্রব্য গ্রহণ করার সময় গত শনিবার রাতে স্থানীয় লোকজনের হাতে আটক হন নওগাঁর ধামইরহাট উপজেলার ফতেপুর গ্রামের আলম (২৭) ও চকহেলাল দুর্গাপুর গ্রামের মাহবুব (৩৭)। পরে তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে খবর দেয়। চেয়ারম্যান শাহাজান আলী ঘটনাস্থলে পৌঁছে আটক দুজনকে মারপিট করেন। পরে আলমের বাবা আবদুল মান্নানকে (৫২) তলব করা হয়। ছেলেকে নেশা করতে নিষেধ না করার অভিযোগে মান্নানকে এবং আটক দুজনকে পুলিশে সোপর্দ করেন চেয়ারম্যান। ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা।