সংক্ষেপে সারা দেশ
পিস্তলসহ গ্রেপ্তার ১পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৌরাস্তা বাজার এলাকা থেকে গতকাল সোমবার আতিকুর রহমান শামীম ওরফে ডন শামীমকে (২৫) গ্রেপ্তার করেছেন র্যাব সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, দুটি গুলি ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়। র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের উপ-অধিনায়ক নুর-উজ-জামান জানান, শামীমের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে। জব্দ হওয়া অস্ত্র মির্জাগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। পটুয়াখালী অফিস কর্মশালা‘দেশে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সমপ্রসারক’ শীর্ষক এক কর্মশালা গতকাল সোমবার সকালে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আখতার হামিদ দেওয়ান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সেলিম খান প্রমুখ। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি