সংক্ষেপে সারা দেশ
পদার্পণইংরেজি মাধ্যমে ন্যাশনাল কারিকুলামের বই পাঠদানের উদ্দেশ্যে বিয়াম ফাউন্ডেশন পরিচালিত ‘বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা’ গত ৩০ মার্চ ১২ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ ৩১ মার্চ এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহিদ খান। বিশেষ অতিথি ছিলেন বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক খন্দকার মো. ইফতেখার হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের অধ্যক্ষ বেগম সাহানা হক। বিজ্ঞপ্তি জরিমানা ফরিদপুরে মেয়াদ উত্তীর্ণ পাটের বীজ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার সদরপুর উপজেলার সাড়ে সাতরশি বাজারে এ ঘটনা ঘটে। সদরপুরের ইউএনও মো. লোকমান হোসেন অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করেন। ফরিদপুর অফিস পিটিয়ে আহতময়মনসিংহের নান্দাইল উপজেলায় একদল জুয়াড়ি মাহফুজুর রহমান নামের এক এইচএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। মাহফুজুরের (১৭) বাড়ি উপজেলার সেরপুর ইউপির মাদারীনগর গ্রামে। সে সঞ্চৃতি আদর্শ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বর্তমানে সে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মাহফুজুর জানায়, তাঁর বাড়ির কাছে কয়েকজন জুয়াড়ি প্রায়ই জুয়ার আসর বসিয়ে আসছে। আসর বন্ধের অনুরোধ করায় ক্ষুব্ধ হয়ে জুয়াড়িরা তাকে পিটিয়ে আহত করে। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি