সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ায় গ্রেপ্তারগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা খাদ্য কর্মকর্তা দিদারুল ইসলাম ও অফিস সহকারী আনোয়ার হোসেনকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান দুজনকে গ্রেপ্তার করেন। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি।মহানাম সংকীর্তনঅধিবাসের মধ্য দিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শিংগা গ্রামে পাঁচ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও পূজারিরা যোগ দিয়েছেন। প্রতিদিনের আয়োজনে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ, দধিমঙ্গল, নগর পরিক্রমা সংকীর্তন, কৃষ্ণকীর্তন ও প্রসাদ বিতরণ। এ উপলক্ষে গ্রামের নাটমন্দির প্রাঙ্গণে মেলা বসেছে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।প্রতারণাপাবনার ঈশ্বরদীতে সই জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় গতকাল উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সাইদুর রহমান নামের এক কর্মচারী আটক হয়েছেন। তিনি প্রকৌশল অধিদপ্তরের সার্ভেয়ার। তাঁর বিরুদ্ধে প্রতারণা মামলা হয়েছে। উপজেলা প্রকৌশলী রুমেল হায়দার জানান, এলাকার একটি প্রকল্পের সোনালী ব্যাংকের হিসাব থেকে সাইদুর রহমান ৩৪ হাজার টাকা উত্তোলনের চেষ্টা করেন। তাঁর বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।