সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসায়ীর দণ্ডপিরোজপুরের স্বরূপকাঠিতে গতকাল বৃহস্পতিবার এক মাদক ব্যবসায়ীকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত ওই ব্যক্তির নাম জয়দেব সুতার। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণ ব্যাসকাঠি গ্রামে। স্বরূপকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুর রহমান জানান, গাঁজা রাখার দায়ে জয়দেব সুতারকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধি।ছাগল বিতরণবিকল্প আয়বর্ধক কার্যক্রমের অংশ হিসেবে গত বুধবার গোয়ালন্দের মৎস্যচাষি ও মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাঈদ আহমেদ উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের আওতায় মোট ২০ জনকে ছাগল দেওয়া হয়। এর আগে ৩ ও ৪ এপ্রিল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্যজীবীদের ছাগল পালনের ওপর প্রশিক্ষণ দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল আলীম। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি। মিড ডে মিল চালু নোয়াখালীর চাটখিল উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার মিড ডে মিল চালু হয়েছে। শিক্ষার্থী ঝরে পড়া রোধে প্রতি সপ্তাহে এক দিন ছাত্রছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হবে বলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান। মিড ডে মিল কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জেহাদ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্বপন কুমার ও প্রধান শিক্ষক মো. শাহজাহান। চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।