সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতবিনিময়চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে গতকাল রোবাবার দুপুরে মতবিনিময় করেছেন চট্টগ্রামে কর্মরত ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ। চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি কাজী শাহাদাত। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ, সাংবাদিক ইকবাল হোসেন পাটোয়ারী, ইকরাম চৌধুরী প্রমুখ। সোমনাথ ঘোষ বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুটি আলাদা রাষ্ট্র হলেও দুই দেশের মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে মিল রয়েছে। আমরা একে অপরের সহযোগী হিসেবে থাকতে চাই।’ চাঁদপুর প্রতিনিধি।চক্ষুশিবিরবরগুনার আমতলী উপজেলায় গতকাল রোববার আয়োজিত চক্ষুশিবিরে ৩৫০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে দরিদ্র ৮০ জন রোগীকে বিনা মূল্যে ছানি অপারেশন ও উন্নত চিকিৎসার জন্য বরিশাল ইসলামিয়া চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা এনএসএসের উদ্যোগে উপজেলার এমইউ বালিকা বিদ্যালয়ে ওই চক্ষুশিবির আয়োজনে সহযোগিতা করে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও অরবিস। এ ছাড়া এনএসএসের উদ্যোগে প্রতিষ্ঠিত ভিশন সেন্টার নামের একটি চক্ষু চিকিৎসাকেন্দ্র উদ্বোধন করা হয়। এতে প্রতি শনি ও বুধবার স্থানীয় রোগীদের বিনা মূল্যে চক্ষুচিকিৎসা দেওয়া হবে বলে জানান এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন। আমতলী (বরগুনা) প্রতিনিধি।