সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারেন্ট জাল জব্দলক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে প্রায় ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে জেলার মজুচৌধুরীর হাট ও চররমণী মেঘার চর এলাকা থেকে এসব জাল জব্দ করে। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।  লক্ষ্মীপুর প্রতিনিধিগ্রেপ্তার ১রাজশাহীতে ট্রেনের জাল টিকিট বিক্রির অভিযোগে গতকাল সোমবার মঞ্জুরুল ফেরদৌস (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রেলওয়ে থানা সূত্র জানায়, ৭ এপ্রিল ট্রেনের জাল টিকিট বিক্রির অভিযোগে নগরের কাজলা এলাকা থেকে আশরাফুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তিনি টিকিট জাল করার কথা স্বীকার করেন এবং ঘটনার সঙ্গে মঞ্জুরুল ইসলাম জড়িত বলে জানান। পরে নগরের লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মঞ্জুরুলকে গ্রেপ্তার করে।  নিজস্ব প্রতিবেদক, রাজশাহী গ্রেপ্তার ২মাগুরা শহরের ঢাকা রোড থেকে গতকাল সোমবার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন দেলোয়ার হোসেন ও রুবেল হোসেন। পুলিশের গোয়েন্দা শাখার সহকারী উপপরিদর্শক সুলতান মাহমুদ জানান, গতকাল বেলা ১১টার দিকে ওই দুই ব্যক্তি মহেশপুর থেকে ২৪ বোতল ফেনসিডিল নিয়ে বাসে করে মাগুরায় আসেন। পরে ঢাকা রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।  মাগুরা প্রতিনিধি