সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র উদ্ধারঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের কয়েকটি কক্ষ থেকে গত সোমবার রাতে দুই শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে হল কর্তৃপক্ষ। অস্ত্র রাখার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মীকে হল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। এঁরা হলেন ২০৯ নম্বর কক্ষের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রফিকুন্নবী মিঠু ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাঈমুর রহমান। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে চাপাতি, হকিস্টিক, রড, স্টাম্প, পাইপ ও লোহার চেন। হল প্রাধ্যক্ষ আ ব ম ফারুকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তিনি জানান, এখন থেকে নিয়মিত এ ধরনের অভিযান চালানো হবে। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে গতকাল মঙ্গলবার বিকেলে সাজ্জাদ হোসেন ওরফে গুজু মোল্লার শাস্তির দাবিতে একটি মানববন্ধন হয়েছে। জাগো নারী বহ্নিশিখা আয়োজিত এই মানববন্ধনে প্রথম আলো বন্ধুসভার সদস্য, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সাজ্জাদের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ রয়েছে। মানববন্ধনে সাজ্জাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। নিজস্ব প্রতিবদেক, চাঁপাইনবাবগঞ্জ।শপথ নিনইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। জাটকা নিধন করায় এ সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এখন আমাদের শপথ নিতে হবে, আমরা আর জাটকা খাব না। গতকাল মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলার চর টেপাখোলা উচ্চবিদ্যালয়ে জাটকা সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভায় জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস এই সভার আয়োজন করে। ফরিদপুর অফিস।