সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভর্তি মেলাগ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ২২০/ডি বেগম রোকেয়া সরণি ক্যাম্পাসে ভর্তি মেলা অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী মেলার উদ্বোধন করেন। ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মেলা চলাকালে শিক্ষার্থীদের জন্য ৫০ ভাগ ভর্তি ফি মওকুফসুবিধা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর রয়েছে ১০০ ভাগ পর্যন্ত ছাড়। উপজাতীয়, একই পরিবারভুক্ত, দরিদ্র মেধাবী ও মেয়ে শিক্ষার্থী ছাড়াও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। বিজ্ঞপ্তি।