সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্মিলনী সলিমুল্লাহ মুসলিম হল এলামনাই অ্যাসোসিয়েশন আগামী ১১ মে শুক্রবার পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভার আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক এসএম হলের প্রাক্তন শিক্ষার্থীদের একক ৫০০ টাকা, যুগল ৬০০ টাকা ও গাড়িচালকের জন্য ২০০ টাকা দিয়ে নিবন্ধনের জন্য অনুরোধ করা যাচ্ছে। যোগাযোগ: ০১৭১১৮৩১৮০২, ০১৭৫৯৯৫৫৯২০, ০১৭৫৫৫০০৬১১, ০১৮১৯১৪৫০০৭। বিজ্ঞপ্তি।দেয়ালচাপায়সিলেটের ফেঞ্চুগঞ্জে দেয়ালচাপায় তিন শ্রমিক গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সার কারখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত শ্রমিকেরা হলো, সম্রাট বাউরি (১৭), স্বপন বাউরি (১৬) ও বিভীষণ বাউরি (২০)। তাঁদের উদ্ধার করে জরুরি ভিত্তিতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সম্রাট বাউরি ও স্বপন বাউরির অবস্থা আশঙ্কাজনক। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি।