সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন অনুষ্ঠিতবাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির (বিইএস) নির্বাচনে এ এ এম শামসুর রহমান সভাপতি এবং মোহাম্মদ আবু সাদেক মহাসচিব নির্বাচিত হয়েছেন। ৭ এপ্রিল ২০১২-১৩ মেয়াদে রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সে সোসাইটির নির্বাহী কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এ এইচ মো. মতিউর রহমান নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন। নির্বাচনে আবদুল মালেক শিকদার ও মুনাজ আহমেদ সহসভাপতি এবং মো. আশরাফুজ্জামান কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এ ছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন আমিরুল ইসলাম, আহসান হাবিব, সোহেল রহমান, সাকলাইন বুলবুল ও আবদুল লতিফ। বিজ্ঞপ্তি।