সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়োটেক-অলিম্পিয়াডজৈবপ্রযুক্তির বিকাশ ও ব্যবহারে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার বায়োটেক-অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের একটি কক্ষে এই অলিম্পয়াডের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম ও শিক্ষক আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।  ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ছিনতাইফরিদপুর শহরের রঘুনন্দপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ক্যাম্পের পেছনে নূরুন্নেছা বেগম (৬৮) নামের এক নারীর স্বর্ণালংকার ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানান, গতকাল সকালে নূরুন্নেছা রিকশায় করে রঘুনন্দনপুরে আত্মীয়র বাসায় যাচ্ছিলেন। রিকশাটি শহরের র‌্যাব ক্যাম্পের পেছনের রাস্তায় পৌঁছালে একটি সাদা প্রাইভেট কার থেকে তিন যুবক এর গতি রোধ করেন। এ সময় যুবকেরা নিজেদের র‌্যাবের সদস্য পরিচয় দিয়ে রিকশায় তল্লাশির নামে নূরুন্নেছার স্বর্ণালংকার ছিনিয়ে নেন।  ফরিদপুর অফিস