সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসামি গ্রেপ্তারলক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নবীগঞ্জ এলাকা থেকে একটি মামলার সাজা পাওয়া পলাতক আসামি মো. আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কমলনগর থানার এএসআই মহসিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ এলাকা থেকে মো. আলীকে গ্রেপ্তার করা হয়। ২০০৫ সালে এক তরুণীকে অপহরণের দায়ে মো. আলীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। লক্ষ্মীপুর প্রতিনিধি।রিভলবার উদ্ধারমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হুগলিয়া বাজারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক (এএসপি) হাসান মোহামঞ্চদ নাসের রিকাবদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে হুগলিয়া বাজারের পাশ থেকে রিভলবারটি উদ্ধার করা হয়। এ বিষয়ে তদন্ত চলছে। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।লাঠির আঘাতেধান কাটাকে কেন্দ্র করে নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে রতন মিয়া (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। বারহাট্টা থানার ওসি সুলতান মাহমুদ জানান, গত সোমবার রাতে একই গ্রামের আবদুল জব্বার রতনের বোরোখেত থেকে কিছু ধান কেটে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে ওই রাতেই জব্বারের বাড়িতে যান রতন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে জব্বার তাঁর লোকজন নিয়ে রতনকে পেটান। এ বিষয়ে মামলা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।একজন আটকমৌলভীবাজারের জুড়ী উপজেলার রত্না চা-বাগানে গত সোমবার বিকেলে একদল দুর্বৃত্ত শ্রমিকদের মজুরির টাকা ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে খায়রুল আনাম ওরফে রানা (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। জুড়ী থানার এসআই নাজমুল হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি।