সংক্ষেপে সারা দেশ
লাশ উত্তোলনফরিদপুরের নগরকান্দা উপজেলার গোয়ালপোতা গ্রামে মৃত্যুর আড়াই মাস পর মো. সোহাগ (১৮) নামের এক তরুণের লাশ কবর থেকে তোলা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি গোয়ালপোতা গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় সোহাগের লাশ উদ্ধার করা হয়। নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. দেলোয়ার হোসেন জানান, সোহাগের লাশ উদ্ধারের পর একটি হত্যা মামলা হয়। কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনে আত্মহত্যার কথা উল্লেখ থাকায় সোহাগের বাবা নারাজি দিয়ে আদালতে পুনরায় ময়নাতদন্তের আবেদন জানান। ফরিদপুর অফিস।ইউপি নির্বাচনজামালপুরের ইসলামপুর উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলের পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়নে অনুষ্ঠেয় এই নির্বাচনে গত মঙ্গলবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজ বৃহস্পতিবারের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শেষ হবে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। জামালপুর প্রতিনিধি।