সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গার্ল পাওয়ার’?নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের লক্ষ্য নিয়ে প্ল্যান বাংলাদেশের ‘গার্ল পাওয়ার’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্ল্যান বাংলাদেশ ও প্রকল্পের সহযোগী ১১টি প্রতিষ্ঠানের উদ্যোগে রাজধানীর আইডিবি ভবনে গতকাল বৃহস্পতিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুল ইসলাম, প্ল্যান বাংলাদেশের কান্ট্রি প্রজেক্টস ম্যানেজার সেলিনা আমিন, কান্ট্রি ডিরেক্টর মাইরনা রেমাটা ইভোরা, গার্ল পাওয়ার প্রকল্পের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ প্রমুখ।—বিজ্ঞপ্তি।ইয়াবাসহ গ্রেপ্তার ২জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মানিক মিয়া ও রফিকুল ইসলাম নামের দুই ব্যক্তিকে ২০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার নূরজাহান পেট্রলপাম্প এলাকা থেকে পুলিশ গত বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করে। ওই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কামরুল ইহসান বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।বিএনপি নেতা গ্রেপ্তার জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। মাদারগঞ্জ পৌর এলাকার মিয়ে বাজারসংলগ্ন একটি মুরগির খামার থেকে পুলিশ গত বুধবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি উপজেলার গুনারিতলা ইউনিয়নের বালাভরট গ্রামে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আউয়াল বলেন, আনোয়ার জাহিদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।মাদকসহ গ্রেপ্তার ২ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অভিযান চালিয়ে তাজুল ইসলাম ও তারা মিয়া নামের দুই ব্যক্তিকে ৪০ বোতল বিয়ার ও ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। নবীনগর থানার পুলিশ গত বুধবার রাতে ওই অভিযান চালায়। কসবা থেকে নৌপথে এসব মাদকদ্রব্য নরসিংদী নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।