সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য বাতায়ন চালুপটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জেলা প্রশাসনের উদ্যোগে তথ্য বাতায়ন চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক গোলাম মো. হাসিবুল আলম এর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) জীবন কুমার মণ্ডল, সিনিয়র জেলা তথ্য অফিসার মো. জাকির হোসেন, কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।প্রতিষ্ঠাবার্ষিকী টাঙ্গাইলের সখীপুর উপজেলা ডাকবাংলো সবুজ চত্বরে গতকাল শুক্রবার সকালে মুক্তিযোদ্ধাদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সখীপুরে মুক্তিবাহিনী গঠনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ (অব.) বীর উত্তম। মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ গণির সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর রফিকুল ইসলাম (অব.) বীর উত্তম, স্থানীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান, সাংবাদিক আবেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।কারাদণ্ডগাজীপুরে ইয়াবা বড়ি বহনের দায়ে তিন তরুণকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া তরুণেরা হলেন: রাজীব হোসেন, সাদ্দাম মিয়া ও মো. ওয়াসিম। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে গাজীপুরের রথখোলা এলাকার একটি দোকান থেকে ২৪টি ইয়াবা বড়িসহ ওই তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁদের ওই দণ্ড দেওয়া হয়। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।