সংক্ষেপে সারা দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহত ৫ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, আন্ধারমানিক গ্রামের ইসমাইল মৃধার সঙ্গে একই এলাকার হাসান মল্লিকের জমি নিয়ে বিরোধ রয়েছে। গতকাল শনিবার সকালে হাসান তাঁর জমিতে সীমানাখুঁটি বসাতে যান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। আহত ব্যক্তিদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রাকিবুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।