সংক্ষেপে সারা দেশ
জাইকা অ্যালামনাই নির্বাচন২০ এপ্রিল রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে অ্যাসোসিয়েশনের সভাপতি পদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেন ও সাধারণ সম্পাদক পদে ডা. মো. আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে শওকত-আমিন প্যানেলের সব প্রার্থী নির্বাচিত হন। বিজ্ঞপ্তি।কারাদণ্ডহেরোইন বিক্রির ঘটনায় গতকাল রোববার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি হলেন উপজেলার সবুজনগর গ্রামের ওমর আলী (২৪)। মঠবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, উপজেলার উত্তর মিঠাখালী গ্রাম থেকে ওমর আলীকে এক পুরিয়া হেরোইনসহ আটক করে পুলিশে খবর দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হাসান। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে নিয়ে আসে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের ভ্রাম্যমাণ আদালত ওমর আলীকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা।আটক ২কুমিল্লার দেবীদ্বারে গত শনিবার ফেনসিডিলসহ দুই যুবক আটক হয়েছেন। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের সংছাইল বাসস্টেশনের কাছে একটি প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-গ-২৭-১৪৩৬) তল্লাশি চালানো হয়। এতে চালকসহ তিনজন ছিলেন। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চালক কুমিল্লার মেঘনা উপজেলার বৈদ্যনাথপুরের মাজুল মিয়ার ছেলে শামিম (২৪) এবং আরোহী ঢাকার মালিবাগ চৌধুরীপাড়ার মাহবুবুর রহমানের ছেলে আসিফ আল আসাদকে (২৪) আটক করা হয়। তবে অপর আরোহী মালিবাগ চৌধুরীপাড়ার আলী আহামঞ্চদের ছেলে রফিক (২৫) পালিয়ে যান। পরে গাড়িটি থেকে উদ্ধার করা হয় ৩০০ বোতল ফেনসিডিল। এ ঘটনায় দেবীদ্বার থানায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।নির্বাচন সম্পন্ননোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতির পদ (জেলা প্রশাসকের জন্য সংরক্ষিত) ছাড়া অন্য ২৪টি পদে ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত ব্যক্তিরা হলেন: সহসভাপতি ফখরুল ইসলাম, সামছুল হাসান ও ফিরোজ আলম, সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ, সহ-সাধারণ সম্পাদক আহামঞ্চদ করিম, যুগ্ম সম্পাদক বাসবকান্তি সরকার ও ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন; সদস্য: আবু তাহের, নাজমুস সাকিব, ছালেহ আহামঞ্চদ, আক্তার হোসেন, দিদারুল আলম, আহসান উল্যা, সাজেদুল আলম, মহিউদ্দিন, সিরাজ উদ্দিন, জহির উদ্দিন, ইমন ভট্ট, সাকায়েত উল্যা, রেদওয়ানুল কবির, বাবুল চন্দ্র পাল, নিলুফার মমিন ও সাবরিনা মাহজাবিন। নির্বাচন কমিশনার ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. ফেরদৌস খান। তাঁকে সহযোগিতা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হাসেম। নোয়াখালী অফিস।