সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল টাকা জব্দ পটুয়াখালীর লঞ্চঘাট এলাকা থেকে ছয় হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে সুমন সন্যামত (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালী র‌্যাব ক্যাম্পের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আজবাহার আলী শেখ প্রথম আলোকে জানান, রোববার রাতে লঞ্চঘাট এলাকায় সুমনের শরীর তল্লাশি করে একটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে সুমনের ভগ্নিপতির বাড়ি থেকে আরও পাঁচটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। পটুয়াখালী অফিস সভাপিরোজপুরে উপকূলীয় শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়নে গঠিত কার্যনির্বাহী কমিটির সভা গতকাল সোমবার স্থানীয় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রকল্পের পরিচালক আবুল বাসার, টিম লিডার শ্রীনিভাসন, ডেপুটি টিমলিডার ও পানি বিশেষজ্ঞ জালালউদ্দিন মো. আ. হাই উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের জন্য প্রাথমিকভাবে পিরোজপুর পৌরসভা, আমতলী পৌরসভা ও গলাচিপা পৌরসভাকে বাছাই করা হয়। পিরোজপুর প্রতিনিধিগ্রেপ্তার ১কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় হরিমঙ্গল-ব্রাহ্মণপাড়া সড়কের নাইঘর এলাকা থেকে হনুফা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রাহ্মণপাড়া থানার এএসআই আবু হানিফ জানান, গতকাল সোমবার দুপুরে উপজেলার নাইঘর থেকে শরীরে ১২ বোতল ভারতীয় মদ বাঁধা অবস্থায় হনুফা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি