সংক্ষেপে সারা দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল ধ্বংস ফরিদপুরের সদরপুর উপজেলায় পাঁচটি বেড় জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার নারকেলবাড়িয়া, চরমনাই ও চরনিমরপুর এলাকায় আড়িয়াল খাঁ নদে গতকাল মঙ্গলবার ভোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জাল জব্দ করা হয়। নিষিদ্ধ জালগুলো পরে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন মৃধা। ফরিদপুর অফিস।হেরোইন উদ্ধার গোপালগঞ্জে মো. তৌহিদ খান ও মো. জিকরুল মোল্লা নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সদর উপজেলার তালা বাজার থেকে গোয়েন্দা পুলিশ গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় ওই দুই ব্যক্তির কাছ থেকে ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, পুলিশ ছদ্মবেশে হেরোইন কিনতে গিয়ে ওই দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি।