সংক্ষেপে সারা দেশ
আহত যুবকের মৃত্যুবাগেরহাটের কচুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত মাহাতাব আলী মোল্লা (২৮) মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে তাঁর মৃত্যু হয়। উপজেলার ভান্ডারখোলা গ্রামে গত সোমবার তাঁকে কুপিয়ে জখম করা হয়। নিহতের ভাই এ ব্যাপারে বাদী হয়ে তাঁর তিন চাচা ও চাচাতো দুই ভাইকে আসামি করে কচুয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ওসি গোপাল গৌর বিশ্বাস। বাগেরহাট প্রতিনিধি।যুবদলের নেতা গ্রেপ্তার পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান খানকে গ্রেপ্তার করা হয়েছে। শহরের নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গতকাল বুধবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, শহরের চৌমাথা এলাকায় পুলিশ বক্সে গত রোববার ভোরে অগ্নিসংযোগ করার অভিযোগে মশিউর রহমানে বিরুদ্ধে মামলা রয়েছে। পটুয়াখালী অফিস।